Skip to main content

Posts

Showing posts from December, 2018

একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হলেন যারা।

একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হলেন যারা।  সংসদ সদস্য হলেন – একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রবিবার জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও শরিকদের ছাড়াই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দলটি।  বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন সরকারপ্রধানের। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে এটাও হবে একটি রেকর্ড। সোমবার ভোর সাড়ে চারটায় ইসির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯ আসন। এছাড়া, লাঙ্গল প্রতীকে জাপা ২০, বিএনপি ৫, গণফোরাম ২,  ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, স্বতন্ত্র ৩, তরিকত ফেডারেশন ১, বিকল্পধারা ২ ও জেপি (মঞ্জু) ১টি আসন পেয়েছে। এবারও সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এবার দলটি ২০ আসন পাওয়ায় আগামীতে সংসদের প্রধান বিরোধীদল হতে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদে যারা সদস্য হলেন তাদের তালিকা নিচে দেওয়া হলো- আওয়ামী লীগের নেতৃত্বাধীন...