Skip to main content

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিশাল জয়

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিশাল জয়

shekh hasina 30











একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। গতকাল রোববার অনুষ্ঠিত ২৯৯টি আসনের নির্বাচনে ২৯৮টির বেসরকারি ফল পাওয়া গেছে। এতে ক্ষমতাসীন মহাজোট পেয়েছে ২৮৫ আসন। বিএনপিকে সাথে নিয়ে গড়া ঐক্যফ্রন্ট মাত্র ৭টি আসন নিজেদের করে নিতে পেরেছে।
সোমবার ভোর ৪টার দিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের দেয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, বিএনপি ৫, গণফোরাম ২, বিকল্পধারা ২, জাসদ (ইনু) ২, ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (মঞ্জু) ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে বিজয়ী হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঐক্যফ্রন্ট প্রার্থী মারা যাওয়ায় গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত ছিল।
নির্বাচনী সহিংসতায় নোয়াখালী, রাঙামাটি, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, নাটোর, টাঙ্গাইল, নরসিংদী, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, গাজীপুর, সিলেট ও যশোর জেলায় আনসার সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, বিভিন্ন অভিযোগে ২২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে জাতীয় ঐক্যফ্রন্টের ৪৯ জনসহ মোট ৫৭ প্রার্থী রবিবারের নির্বাচন বর্জন করেছেন। তাদের প্রায় সবাই ভোটের মাঝখানেই প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের সরিয়ে নেন।
তবে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে। রবিবারের নির্বাচন পর্যবেক্ষণ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় এ সন্তুষ্টির কথা জানান ওআইসির সহকারী মহাসচিব (অর্থনীতিবিষয়ক দূত) হামিদ অপিলয়ারু।
নির্বাচন নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ‘নিখুঁত পরিকল্পনা ও আয়োজনের’ ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। রবিবার রাজধানীর একটি হোটেলে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব সাংবাদিকের বলেন, ‘(নির্বাচনে) অনেক উৎসবভাব দৃশ্যমান ছিল। আমরা যতোটুকু অনুভব করেছি, বাংলাদেশ নির্বাচন কমিশনের খুব নিখুঁত পরিকল্পনা ও আয়োজন ছিল।’
অন্যদিকে, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন। রবিবার রাতে রাজধানীর বেইলি রোডের বাসভবনে ঐক্যফ্রন্টের নেতাদের সাথে এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সাথে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি করছি।’
নির্বাচন কমিশন দাবি না মানলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে ড. কামাল জানান, তাদের জোটের নেতারা সোমবার বৈঠকে বসে পরবর্তী করণীয় ঠিক করবেন। ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে।’
এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ১০ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৮১৯ জন। এদের মধ্যে ৫ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৬১৬ জন পুরুষ এবং ৫ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ২০৩ জন নারী। ইউএনবি।
Md. Biplob Hossain

Comments

Popular posts from this blog

সন্তান আবাধ্য হলে যা করবেন।

সন্তান অবাধ্য— এই অভিযোগ নেই এমন বাবা-মা খুঁজে পাওয়াই কঠিন। অবাধ্য ছেলে বা মেয়ের দৌরাত্ম্য নিয়ে আত্মীয় বা বন্ধু মহলে আলোচনাও কম হয় না। কিন্তু ভেবে দেখেছেন, কেন কথা শোনে না আপনার সন্তান? তা কি কেবলই তার দোষ, না কি সেখানে কোনও ফাঁক থেকে যাচ্ছে আপনার ক্ষেত্রেও? সন্তানকে উপযুক্ত করে লালন করার ক্ষেত্রে বাবা-মায়েরা ধারণা করেন, বাচ্চারাও আমাদের মতো। আমরা যা বুঝি তারাও তা বোঝে বা আমরা যা পছন্দ করি এরাও তাই পছন্দ করবে। এটা বুঝি না যে, বাচ্চা যদি আমার মতোই বুঝত তাহলে তো সে বাচ্চা হতো না। এজন্যে সে যেভাবে বুঝবে তাকে সেভাবেই বুঝাতে হবে। এক্ষেত্রে পারিবারিক সম্পর্ককে শ্রদ্ধাপূর্ণ ও মমতাপূর্ণ করা এবং সন্তানকে সবসময় আদেশ-নির্দেশ না দিয়ে উদ্বুদ্ধ করলে, পরিশ্রমী এবং কষ্টসহিষ্ণু করে তুললে। সন্তান আপনার কথাই শুনবে। সন্তানকে কথা শুনাতে যা করবেন: ১. তিরস্কার বা সারাক্ষণ আদেশ-নির্দেশ করতে থাকলে সন্তান ভাবতে পারে যে আপনি বোধ হয় তার প্রতিপক্ষ। তাই সন্তানকে তিরস্কার থেকে বিরত থাকুন। কারণ আপনি সন্তানের বন্ধু-এই অনুভূতিটি তার বিকাশের জন্যেই জরুরি। আর বড়দের মতো ছোটদের জন্যেও এই ব্যাখ্যাটা জরুরি যে সে কেন...

একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের সূচি 2019

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হচ্ছে আগামীকাল শনিবার। খেলা হবে তিনটি ভেন্যুতে—ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। আসরের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের। দিনের অন্য ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। আসরে প্রায় প্রতিদিন দুটি করে ম্যাচ থাকছে। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়। আর বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। অবশ্য শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, আর রাতের ম্যাচ সন্ধ্যা ৭টায়। একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের সূচি  :   ভেন্যু  :  মিরপুর   শেরেবাংলা   স্টেডিয়াম ,  ঢাকা দিন ও তারিখ প্রথম ম্যাচ দ্বিতীয়   ম্যাচ শনিবার, ৫ জানুয়ারি রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস      ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস রোববার, ৬ জানুয়ারি             কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট সিক্সার্স খুলনা টাইটানস-রংপুর রাইডার্স মঙ্...
  বার্ড ফ্লু: মানুষের মধ্যে বিরল এক ভাইরাসের প্রথম কেস ধরা পড়লো চীনে ছবির উৎস, GETTY IMAGES ছবির ক্যাপশান, হাঁস-মুরগী প্রতিপালনের সাথে যারা জড়িত তাদের মধ্যে বার্ড ফ্লু'র সংক্রমণ কখনও কখনও ঘটে থাকে। চীনে ৪১-বছর বয়স্ক এক ব্যক্তি বার্ড ফ্লু'র এক বিরল ধরনে আক্রান্ত হয়েছেন। মানব দেহে এই স্ট্রেইনের সংক্রমণ এটাই প্রথম। এই ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন কর্মকর্তারা সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি। তবে H10N3 ধরনের বার্ড ফ্লু মানুষ থেকে মানুষে ছড়ায় না বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে জিংশু প্রদেশের বাসিন্দা ঐ ব্যক্তির দেহে এই বার্ড ফ্লু'র সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার পর তিনি এখন সেরে উঠছেন। বার্ড ফ্লু'র অনেকগুলো ধরন রয়েছে। হাঁস-মুরগি নিয়ে যাদের কারবার তাদের মাঝেমধ্যে এই ফ্লু হয়ে থাকে। সংক্রমণের বিস্তার পরীক্ষা-নিরীক্ষা করে এই ভাইরাসের অন্য কোন কেস খুঁজে পাওয়া যায়নি। বেইজিং-এর জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, ঝেনজিয়াং শহরের ঐ বাসিন্দা গত ২৮শে এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং এর এক মাস পর তার দেহে H10N3-এর সংক্রমণ ধরা পড়ে।