মোটা হওয়ার সহজ উপায়।
শারীরিকভাবে ক্ষীণকায় বা চিকন ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই শোনা যায় কীভাবে যে মোটা হওয়া যায়, এত খাই কিন্তু মোটা হতে পারি না !
যার শরীর বেশ চিকন ও রোগাটে, তার মোটা হতে চাওয়াই স্বাভাবিক। কারণ বেশি শুকনা শরীর দেখতে মানানসই নয়। আবার একটু লম্বা ছেলের শরীর চিকন হলে তো দেখতে আরো বেমানান লাগে। সুতরাং স্লিম শরীর সবার স্বপ্ন হলেও বেশি চিকন শরীর কারোই কাম্য নয়। প্রকৃতপক্ষে বেশি মোটা বা বেশি চিকন, কোনটাই ভাল নয়; উভয়ের মাঝামাঝি একটি সুঠাম দেহই সবার জন্য কল্যাণকর।

তাই যাদের স্বাস্থ্য একেবারেই শুকনা, তারা মোটা হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। তবে চাইলেই যেমন চিকন হওয়া যায় না, তেমনি চাইলেই মোটাও হওয়া যায় না। মোটা থেকে চিকন হওয়ার জন্য যেমন বাড়তি শারীরিক চর্চা ও শৃংখলা মেনে চলতে হয়, ঠিক তেমনি মোটা হতে হলে বা ওজন বাড়াতে হলেও চাই বাড়তি যত্ন ও নিয়ম-শৃংখলা।
নিয়মিত পুষ্টিকর খাবার খেলে, রুটিনমাফিক জীবন যাপন করলে ও রাতের ঘুম ঠিক রাখলে আশা করা যায় আপনি দ্রুত স্বাস্থ্য মোটা করতে বা ওজন বাড়াতে পারবেন। তবে শুধু খেলেই চলবে না। খেতে হবে রুটিন মাফিক ও নিয়ম অনুযায়ি আর খাওয়ার সময় আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যা খাওয়া হচ্ছে, সেই খাদ্যে যেন রুচি থাকে। অরুচি নিয়ে আপনি যত খাবারই খান না কেন, তার পুষ্টিগুণ আপনার শরীরে সেভাবে কাজ নাও করতে পারে। খাবারে মজা পেতে হবে। খাবারকে মন দিয়ে উপভোগ করতে হবে। অন্য কোন কাজের ফাঁকে খাওয়া-দাওয়া করা যাবে না। বরং আলাদা সময় নিয়ে মন ভরে, পেট ভরে খেতে হবে।
মোঃ বিপ্লব হোসেন
মোটা হওয়ার সহজ উপায়
ReplyDelete