নতুন বই পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হাতে নতুন বই পেতে সকাল থেকেই তারা তাদের নিজ নিজ বিদ্যালয়ে জড়ো হয়েছে। ১ জানুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম উপজেলার যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন অতিথিদের সঙ্গে নিয়ে বই উৎসব-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর পরেই নতুন বই হাতে নিয়ে বাঁধভাঙ্গা উচ্ছাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। হাসি খুশি শিক্ষার্থীদের উচ্ছাসে পুরো বিদ্যালয়ে সৃষ্টি হয় উৎসবমূখর পরিবেশ। শুধু শিক্ষার্থীরা নয়, আনন্দের ঝিলিক ছিল শিক্ষক ও অভিভাবকের মুখেও।
তবে শুধু যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় বছরের প্রথম দিনেই নাগরপুর উপজেলার ২২০ টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন এবং ৬০ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাতে পৌছে গেছে নতুন বই।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিয়া জানান, উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় প্রতিটি শিক্ষার্থী যাতে নতুন বই পায় সে ব্যবস্থা আমরা করেছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আকতার জানান, উপজেলার সরকারি-বেসরকারি ২২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩১০০০ শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দিয়েছি।

Comments
Post a Comment