নড়াইল-২ আসন থেকে নব নির্বাচিত সাংসদ মাশরাফি পরিবারসহ ভক্তদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন।
নড়াইল-২ আসন থেকে নব নির্বাচিত সাংসদ মাশরাফি পরিবারসহ ভক্তদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি-দম্পতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি অগণিত ভক্তও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি তার ফেসবুক আইডিতে ছবি আপলোড করে দুজনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানান।
সুমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘নতুন বছর, নতুন সূচনা।’ এ উপলক্ষে মাশরাফি-দম্পতি বড় মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল মর্তুজাকে নিয়ে ছবিও ফেসবুকে শেয়ার করেছেন।
এদিকে মাশরাফি-দম্পতিকে নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বসু মাশরাফি পরিবারকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এই পরিবারের কল্যাণ কাজের মাধ্যমে নড়াইলবাসীর ভাগ্য উন্নয়নে নতুন সূর্য উদিত হয়েছে বলে বিশ্বাস করি।’
বাবলী দাস নামে এক ভক্ত লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার’।
নন্দিচা চক্রবর্তী, মাহফুজুর রহমান, শারমিন মৃত্তিকা, সৈয়দ মাহমুদ হাসানসহ অসংখ্য শুভকাঙ্ক্ষী মাশরাফি-দম্পতিকে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন।
শিল্পী হেলেন লিখেছেন, ‘নতুনের আলো ছড়িয়ে পড়–ক সবখানে।’
শ্রাবণী নন্দী নামে এক ভক্ত লিখেছেন, ‘নড়াইলবাসী একজন মন্ত্রী পেতে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার সুমি আপু ও ভাইয়া।’
Comments
Post a Comment