Skip to main content

নাক ডাকা থেকে মুক্তির উপায়


আপনার পাশের সঙ্গী যদি নিয়মিত নাক ডাকে তাহলে আপনার ঘুমের কি অবস্থা হতে পারে তা সহজেই আচ করা যায়। সঙ্গীর ‘নাসিকা গর্জনে’ আপনি অসহায়। তাই বলে এ থেকে পরিত্রাণের কী কোনো পথ খোলা নেই। অবশ্যই আছে।          

নাক ডাকার সমস্যা বেশ বিরক্তিকর ও বিব্রতকর। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, মাঝবয়সীদের মধ্যে ৪০ শতাংশ পুরুষ আর ২০ শতাংশ মহিলাই ঘুমের মধ্যে নাক ডাকেন। নাক ডাকার সমস্যা আপাত দৃষ্টিতে খুব বেশি ক্ষতিকর মনে না হলেও স্বাস্থের পক্ষে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে জানা গিয়েছে, স্লিপ ডিসঅর্ডারের এই সমস্যায় হৃদপিণ্ডের ডান এবং বাঁ দিকের ভেন্ট্রিকুলারের মারাত্মক ক্ষতি হয়। এই সমস্যার চিকিত্সা অবশ্যই রয়েছে। তবে ঘরোয়া ভাবে খুব সহজে এবং বেশ সুস্বাদু উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক...

হলুদের চা:

হলুদ হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। নাক ডাকা সমস্যার সমাধানে এটি অত্যন্ত কার্যকর একটি উপাদান।

• ২ কাপ পানি মাঝারি আঁচে বসিয়ে জ্বাল দিতে থাকুন।   

• এতে ১ চামচ কাঁচা হলুদ বাটা দিয়ে দিন (গুঁড়ো হলেও চলবে)। এ বার আবার জ্বাল দিতে থাকুন।

• যখন পানি ফুটে ১ কাপ পরিমাণে চলে আসবে তখন তা নামিয়ে ছেঁকে ফেলুন।

• এ বার আধা চামচ মধু ও ৩-৪ ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন।

• প্রতিদিন ঘুমুতে যাওয়ার ৩০ মিনিট আগে এটি পান করতে পারলে নাক ডাকার সমস্যা দ্রুত দূর হয়ে যাবে।

গাজর-আপেলের রস:   

শুনতে সাধারণ মনে হলেও এই জুসের রয়েছে শ্বাসনালী কিছুটা চওড়া ও শ্বাসনালীর মিউকাস দ্রুত নিঃসরণের ক্ষমতা যা নাক ডাকা থেকে মুক্তি দিতে খুবই কার্যকর।

• ২টি আপেল ছোটো ছোটো খণ্ডে কেটে নিয়ে ব্লেন্ড করুন অথবা মিহি করে বেটে নিন।  

• এ বার ২টি গাজর কেটে ব্লেন্ড করুন অথবা মিহি করে বেটে নিন।

• এর পর একটি লেবুর ১/৪ অংশ কেটে তার রস চিপে এতে দিয়ে দিন এবং ১ চামচ আদা কুচি দিয়ে ব্লেন্ড করে নিন।   

• কিছুটা পানি দিয়ে বেশ ভাল করে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিন।  

• এই পানীয়টি প্রতিদিন পান করতে পারলে নাক ডাকার সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।

Comments

Popular posts from this blog

সন্তান আবাধ্য হলে যা করবেন।

সন্তান অবাধ্য— এই অভিযোগ নেই এমন বাবা-মা খুঁজে পাওয়াই কঠিন। অবাধ্য ছেলে বা মেয়ের দৌরাত্ম্য নিয়ে আত্মীয় বা বন্ধু মহলে আলোচনাও কম হয় না। কিন্তু ভেবে দেখেছেন, কেন কথা শোনে না আপনার সন্তান? তা কি কেবলই তার দোষ, না কি সেখানে কোনও ফাঁক থেকে যাচ্ছে আপনার ক্ষেত্রেও? সন্তানকে উপযুক্ত করে লালন করার ক্ষেত্রে বাবা-মায়েরা ধারণা করেন, বাচ্চারাও আমাদের মতো। আমরা যা বুঝি তারাও তা বোঝে বা আমরা যা পছন্দ করি এরাও তাই পছন্দ করবে। এটা বুঝি না যে, বাচ্চা যদি আমার মতোই বুঝত তাহলে তো সে বাচ্চা হতো না। এজন্যে সে যেভাবে বুঝবে তাকে সেভাবেই বুঝাতে হবে। এক্ষেত্রে পারিবারিক সম্পর্ককে শ্রদ্ধাপূর্ণ ও মমতাপূর্ণ করা এবং সন্তানকে সবসময় আদেশ-নির্দেশ না দিয়ে উদ্বুদ্ধ করলে, পরিশ্রমী এবং কষ্টসহিষ্ণু করে তুললে। সন্তান আপনার কথাই শুনবে। সন্তানকে কথা শুনাতে যা করবেন: ১. তিরস্কার বা সারাক্ষণ আদেশ-নির্দেশ করতে থাকলে সন্তান ভাবতে পারে যে আপনি বোধ হয় তার প্রতিপক্ষ। তাই সন্তানকে তিরস্কার থেকে বিরত থাকুন। কারণ আপনি সন্তানের বন্ধু-এই অনুভূতিটি তার বিকাশের জন্যেই জরুরি। আর বড়দের মতো ছোটদের জন্যেও এই ব্যাখ্যাটা জরুরি যে সে কেন...

একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের সূচি 2019

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হচ্ছে আগামীকাল শনিবার। খেলা হবে তিনটি ভেন্যুতে—ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। আসরের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের। দিনের অন্য ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। আসরে প্রায় প্রতিদিন দুটি করে ম্যাচ থাকছে। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়। আর বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। অবশ্য শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, আর রাতের ম্যাচ সন্ধ্যা ৭টায়। একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের সূচি  :   ভেন্যু  :  মিরপুর   শেরেবাংলা   স্টেডিয়াম ,  ঢাকা দিন ও তারিখ প্রথম ম্যাচ দ্বিতীয়   ম্যাচ শনিবার, ৫ জানুয়ারি রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস      ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস রোববার, ৬ জানুয়ারি             কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট সিক্সার্স খুলনা টাইটানস-রংপুর রাইডার্স মঙ্...
  বার্ড ফ্লু: মানুষের মধ্যে বিরল এক ভাইরাসের প্রথম কেস ধরা পড়লো চীনে ছবির উৎস, GETTY IMAGES ছবির ক্যাপশান, হাঁস-মুরগী প্রতিপালনের সাথে যারা জড়িত তাদের মধ্যে বার্ড ফ্লু'র সংক্রমণ কখনও কখনও ঘটে থাকে। চীনে ৪১-বছর বয়স্ক এক ব্যক্তি বার্ড ফ্লু'র এক বিরল ধরনে আক্রান্ত হয়েছেন। মানব দেহে এই স্ট্রেইনের সংক্রমণ এটাই প্রথম। এই ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন কর্মকর্তারা সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি। তবে H10N3 ধরনের বার্ড ফ্লু মানুষ থেকে মানুষে ছড়ায় না বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে জিংশু প্রদেশের বাসিন্দা ঐ ব্যক্তির দেহে এই বার্ড ফ্লু'র সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার পর তিনি এখন সেরে উঠছেন। বার্ড ফ্লু'র অনেকগুলো ধরন রয়েছে। হাঁস-মুরগি নিয়ে যাদের কারবার তাদের মাঝেমধ্যে এই ফ্লু হয়ে থাকে। সংক্রমণের বিস্তার পরীক্ষা-নিরীক্ষা করে এই ভাইরাসের অন্য কোন কেস খুঁজে পাওয়া যায়নি। বেইজিং-এর জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, ঝেনজিয়াং শহরের ঐ বাসিন্দা গত ২৮শে এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং এর এক মাস পর তার দেহে H10N3-এর সংক্রমণ ধরা পড়ে।